মিনাখাঁয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল–আইএসএফ সংঘর্ষ, আহত ৭
বসিরহাট, ২২ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার অন্তর্গত বাবুরহাট বাজার এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে
আইএসএফ টিএমসি গণ্ডগোল


বসিরহাট, ২২ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার অন্তর্গত বাবুরহাট বাজার এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ, এদিন সকালে বাবুরহাট বাজারে আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর অতর্কিত হামলা চালায় বলে আইএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংঘর্ষে অন্তত সাত জন আইএসএফ কর্মী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।তবে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বোরহানুল মুকাদ্দিম লিটন দাবি করেন, আইএসএফ আসলে বিজেপির দল। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে বদনাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande