বাংলা ভাষার শুদ্ধতা রক্ষায় নবদ্বীপে ‘অমর একুশে’র আলোচনা ও কবিতা আবৃত্তি
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : বর্তমান সময়ে বাংলা ভাষার স্বকীয়তা ও অস্তিত্ব রক্ষার তাগিদে এক বিশেষ আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হলো। লেখা এবং মুখের ভাষায় হিন্দি ও ইংরেজি শব্দের ক্রমবর্ধমান অনুপ্রবেশ রুখে সুমধুর বাংলা ভাষার শুদ্ধতা বজ
নবদ্বীপের বকুলতলা সভাগৃহে


কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : বর্তমান সময়ে বাংলা ভাষার স্বকীয়তা ও অস্তিত্ব রক্ষার তাগিদে এক বিশেষ আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হলো। লেখা এবং মুখের ভাষায় হিন্দি ও ইংরেজি শব্দের ক্রমবর্ধমান অনুপ্রবেশ রুখে সুমধুর বাংলা ভাষার শুদ্ধতা বজায় রাখাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

​রবিবার নবদ্বীপ বকুলতলা স্কুলের প্রাক্তনী সভাগৃহে ‘নবদ্বীপ কথাশিল্প’ ও ‘কালনা স্বরবৃত্ত’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘অমর একুশে’র স্মরণে আয়োজিত এই আলোচনা সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীতম ভট্টাচার্য ও সুব্রত গাঙ্গুলি। ‘স্বরবৃত্ত’-এর পরিচালক দীপঙ্কর ঘোষ এই প্রসঙ্গে বলেন, বাংলা ভাষার মর্যাদা ও শুদ্ধতা রক্ষা করাই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

​আলোচনা সভায় প্রাসঙ্গিকভাবেই উঠে আসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অমর শহিদ আবদুস সালাম, রফিক, জব্বার ও বরকতদের আত্মত্যাগের কথা। এদিন ‘কথাশিল্প’ ও ‘স্বরবৃত্ত’-এর ছাত্র-ছাত্রীদের প্রাণবন্ত কবিতা আবৃত্তিতে একুশের চেতনা উজ্জ্বল হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত নিপুণভাবে সঞ্চালনা করেন উপাসনা মুখার্জী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande