
ভাগলপুর, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–র মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩১তম পর্ব বিহপুর বিধানসভা এলাকার ৩১৬টি বুথে সম্প্রচারিত হয়। বিজেপি জেলা সহ-সভাপতি অধ্যাপক গৌতম জানান, বুথ সভাপতিদের তত্ত্বাবধানে সর্বত্র এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিহপুরের বিধায়ক ই. শৈলেন্দ্র খড়িক ব্লকের লোকমানপুরে বুথ নম্বর ২২৫–এ কর্মীদের সঙ্গে অনুষ্ঠানটি শোনেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে প্রযুক্তি, উদ্ভাবন, সামাজিক সংবেদনশীলতা এবং মানবিক মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি সাম্প্রতিক এআই ইমপ্যাক্ট সামিটের প্রসঙ্গ উল্লেখ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা ও বৈশ্বিক নেতৃত্বের কথাও তুলে ধরেন। পাশাপাশি অঙ্গদানসহ মানবকল্যাণমূলক বিষয়গুলির মাধ্যমে সমাজে সচেতনতা ও সেবাভাব জাগ্রত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিধায়ক আরও বলেন, বিহপুর বিধানসভা এলাকায় ‘মন কি বাত’ অনুষ্ঠানকে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষকে জাতি গঠনের প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার করে তোলাই তাঁদের লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য