মন কি বাত অনুষ্ঠানে জয়ললিতাকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে জয়ললিতাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১৩১-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের দেশে, যারা সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন, যারা নিজেদের মহৎ কাজের মা
মন কি বাত অনুষ্ঠানে জয়ললিতাকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে জয়ললিতাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১৩১-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের দেশে, যারা সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন, যারা নিজেদের মহৎ কাজের মাধ্যমে জনসাধারণকে অগ্রাধিকার দিয়েছেন, তারা সর্বদা জনগণের হৃদয়ে বেঁচে থাকেন। আম্মা জয়ললিতা জি ছিলেন এমনই একজন জনপ্রিয় নেত্রী। ২৪শে ফেব্রুয়ারি তাঁর জন্মবার্ষিকী। এখনও সে রাজ্যে আমার সফরের সময় তামিলনাড়ুর মানুষের তাঁর (জয়ললিতা) প্রতি যে গভীর ভালোবাসা ছিল তা আমি অনুভব করি। আম্মা জয়ললিতার কথা স্মরণ করলে তামিলনাড়ুর মানুষের মুখে এক উজ্জ্বল আলো ফুটে ওঠে। তিনি গুজরাটে আমার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁর চিন্তাভাবনা ছিল খুবই স্পষ্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande