শিলিগুড়িতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারি (হি. স.): ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় জখম এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃত কনস্টেবলের নাম অমিত ওরাওঁ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে যখন কনস্টেবল অম
শিলিগুড়িতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু


শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারি (হি. স.): ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় জখম এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃত কনস্টেবলের নাম অমিত ওরাওঁ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে যখন কনস্টেবল অমিত ওরাওঁ ডিউটিতে মোতায়েন ছিলেন, সেই সময় একটি সেনার ট্রাক তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলে উপস্থিত অন্য পুলিশকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছান। দুর্ঘটনার সঙ্গে জড়িত সেনার গাড়িটিকে আটক করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাটি চালকের গাফিলতির কারণে নাকি অন্য কোনো প্রযুক্তিগত কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande