দেশজুড়ে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ, আইএসআই ও জঙ্গি যোগে ৮ জন গ্রেফতার
নয়াদিল্লি/তিরুপুর/কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.):- দেশজুড়ে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিয়ে আইএসআই ও বাংলাদেশভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্দেহে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার জানা গেছে, ধৃতদের মধ্যে দু’জন পশ্চিমবঙ্গে আত্মগোপন করে ছিল,
সন্ত্রাস বাদী গ্রেফতার


নয়াদিল্লি/তিরুপুর/কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.):- দেশজুড়ে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিয়ে আইএসআই ও বাংলাদেশভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্দেহে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার জানা গেছে, ধৃতদের মধ্যে দু’জন পশ্চিমবঙ্গে আত্মগোপন করে ছিল, বাকিদের তামিলনাড়ুর তিরুপুর জেলা থেকে আটক করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বিদেশি চক্রের নির্দেশে ভারতে বড়সড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা চলছিল।তিরুপুরের বিভিন্ন পোশাক কারখানা থেকে মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ ও মহম্মদ উজ্জ্বল নামে ছ’জনকে গ্রেফতার করা হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক এবং পরিচয় গোপন করতে তারা জাল আধার কার্ড ব্যবহার করছিল। পশ্চিমবঙ্গ থেকেও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।অনলাইনে সন্ত্রাসে উসকানিমূলক পোস্টের সূত্র ধরেই তদন্ত শুরু হয়। দিল্লি পুলিশের বিশেষ সেল স্থানীয় পুলিশের সহায়তায় তিরুপুরে অভিযান চালায়। অভিযানের সময় আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের দিল্লিতে আনা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande