দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন মেয়র ফিরহাদ হাকিমের
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এই দিনটি উপলক্ষে কলকাতা পুরসভার তথ্য ও জনস
কেওড়াতলা মহাশ্মশানে যতীন্দ্রমোহন সেনগুপ্তের


কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এই দিনটি উপলক্ষে কলকাতা পুরসভার তথ্য ও জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​রবিবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে যতীন্দ্রমোহন সেনগুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন মেয়র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি চিফ হুইপ দেবাশিস কুমার প্রমুখ। উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে দেশপ্রিয়ের প্রতি শ্রদ্ধা জানান। এই উপলক্ষে মেয়র ফিরহাদ হাকিম যতীন্দ্রমোহন সেনগুপ্তের জীবন ও তাঁর অবদানের বিষয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande