'মন কি বাত’ থেকে দেশ গঠনের প্রেরণা মেলে : রেখা আর্য
দেহরাদূন, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড সরকারের মন্ত্রী রেখা আর্য রবিবার রাজপুর বিধানসভা এলাকার দালানওয়ালা মণ্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনেন। এদিন মন্ত্রী রেখা আর্য বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বক্তব্
'মন কি বাত’ থেকে জাতি গঠনের প্রেরণা মেলে: রেখা আর্য


দেহরাদূন, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড সরকারের মন্ত্রী রেখা আর্য রবিবার রাজপুর বিধানসভা এলাকার দালানওয়ালা মণ্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনেন। এদিন মন্ত্রী রেখা আর্য বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বক্তব্যেই শক্তি, উৎসাহ এবং দেশ গঠনের সুস্পষ্ট প্রেরণা নিহিত থাকে।

মন্ত্রী আরও জানান, এ দিনের অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল খেলাধুলা নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী যেভাবে বিশ্বের বিভিন্ন দলে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের কথা তুলে ধরেছেন, তা দেশের ক্রীড়া সক্ষমতা ও আন্তর্জাতিক স্বীকৃতিরই প্রতিফলন। তিনি কেরলে এক কন্যাশিশুর অঙ্গদানের মাধ্যমে আটজন মানুষকে নতুন জীবন দেওয়ার অনুপ্রেরণামূলক ঘটনার উল্লেখ করে বলেন, এ ধরনের উদাহরণ সমাজকে মানবিকতা, সংবেদনশীলতা ও সেবার পথে এগিয়ে নিয়ে যায়।

ডিজিটাল অ্যারেস্ট ও সাইবার প্রতারণার মতো অপরাধ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী রেখা আর্য বলেন, ‘মন কি বাত’-এর মাধ্যমে প্রধানমন্ত্রী কে-ওয়াই-সি বা রি-কেওয়াই-সি-র নামে আসা ভুয়ো ফোনকল থেকে সতর্ক থাকার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। ডিজিটাল যুগে এই ধরনের সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়।

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের অন্নদাতারা সর্বদাই প্রধানমন্ত্রীর অগ্রাধিকারে রয়েছেন। তাঁর প্রতিটি ভাষণেই কৃষকদের উন্নয়ন ও কল্যাণের বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। পাশাপাশি, বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের উদ্দেশে দেওয়া বার্তা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাঁর দায়বদ্ধতার পরিচয় দেয়।

তিনি আরও বলেন, দেশ আজ এমন এক দূরদর্শী নেতার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যিনি বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের কথাও ভাবেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

অনুষ্ঠানে মণ্ডল সভাপতি পুনম শর্মা, জেলা সহ-সভাপতি সুনীল শর্মা-সহ একাধিক পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande