কুকুর বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মোটরবাইক আরোহী দুই জনের মৃত্যু
প্রয়াগরাজ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে জেলার হান্ডিয়া থানা এলাকায় জাঙ্গাই হান্ডিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্র
কুকুর বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মোটরবাইক আরোহী দুই জনের মৃত্যু


প্রয়াগরাজ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে জেলার হান্ডিয়া থানা এলাকায় জাঙ্গাই হান্ডিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি রাস্তার ধারে থাকা একটি খুঁটিতে সজোরে ধাক্কা মারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেশচন্দ্র যাদব (৫০) ও অটল যাদব (২৩)-এর। দু’জনেই হান্ডিয়া থানা এলাকার বাসিন্দা। একই মোটরবাইকে থাকা অমরজিৎ প্রজাপতি গুরুতর জখম হন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিনজনই ভোরে মুম্বইগামী জনসাধারণ এক্সপ্রেসে ওঠার উদ্দেশ্যে হান্ডিয়া রেলস্টেশনের দিকে রওনা দিয়েছিলেন। পথেই আচমকা সামনে কুকুর চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারান চালক এবং দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande