নৌকা দুর্ঘটনার পর গঙ্গা তটে যাত্রীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা অভিযান
বারাণসী, ২২ ফেব্রুয়ারি (হি.স.): সম্প্রতি গঙ্গা নদীতে দুটি নৌকার সংঘর্ষের ঘটনার পর নিরাপদ নৌযান চলাচল ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়াতে উত্তর প্রদেশের বারাণসীতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার জল পুলিশ ও নমামি গঙ্গে প্রকল্পের যৌথ উদ্যোগে গঙ্গা
নৌকা দুর্ঘটনার পর গঙ্গা তটে যাত্রীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা অভিযান


বারাণসী, ২২ ফেব্রুয়ারি (হি.স.): সম্প্রতি গঙ্গা নদীতে দুটি নৌকার সংঘর্ষের ঘটনার পর নিরাপদ নৌযান চলাচল ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়াতে উত্তর প্রদেশের বারাণসীতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার জল পুলিশ ও নমামি গঙ্গে প্রকল্পের যৌথ উদ্যোগে গঙ্গা তীরবর্তী বিভিন্ন ঘাটে সচেতনতা অভিযান চালানো হয়। পেট্রোলিং নৌকার মাধ্যমে যাত্রী, নৌচালক ও তীর্থযাত্রীদের নিরাপত্তা বিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে অবহিত করা হয়। অভিযানের সময় গঙ্গাসেবক রাজেশ শুক্ল নৌচালকদের নির্দেশ দেন, নৌকায় ওঠা প্রতিটি যাত্রীকে অবশ্যই লাইফ জ্যাকেট পরাতে হবে এবং নৌকার নির্ধারিত ধারণক্ষমতার বেশি যাত্রী তোলা যাবে না। পাশাপাশি নৌকার গতি নিয়ন্ত্রণে রাখারও পরামর্শ দেওয়া হয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও তীর্থযাত্রীদের গঙ্গা তীরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং তীর্থস্থলের আধ্যাত্মিক মর্যাদা রক্ষার আবেদন জানানো হয়। যাত্রীদের পরিচ্ছন্নতার শপথও পাঠ করানো হয় এবং গঙ্গা পরিষ্কার রাখতে সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়।

এই সচেতনতা অভিযানে জল পুলিশের কর্মী শেখর কুমারসহ অন্যান্য আধিকারিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande