প্রধানমন্ত্রীর বার্তা বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজের আহ্বান মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : মোহনপুর বিধানসভা কেন্দ্রে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনাকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পর্বটি মনোযোগ সহকারে শোনেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : মোহনপুর বিধানসভা কেন্দ্রে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনাকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পর্বটি মনোযোগ সহকারে শোনেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

স্থানীয় দলীয় কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণামূলক উদ্যোগ, স্বনির্ভরতা, নারীশক্তির অগ্রগতি এবং যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘মন কি বাত’ কেবল একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের কোটি মানুষের অনুভূতির প্রতিফলন। দেশের উন্নয়ন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলিকে সামনে এনে প্রধানমন্ত্রী সকলকে অনুপ্রাণিত করছেন।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী উপস্থিত কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বার্তাগুলি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচারিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের সাফল্যের কাহিনি ও ইতিবাচক উদ্যোগ তুলে ধরেন, যা সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক সাড়া ফেলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande