বিজেপি-এর উদ্যোগে বড়দোয়ালীতে ‘মন কি বাত’ অনুষ্ঠান
আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি-এর ৮নং টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে ৬নং বুথ এবং ৩২নং ওয়ার্ডের ৫৩নং বুথ এলাকায় সমবেতভাবে ‘মন কি বাত’ শোনার বিশেষ ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বক্তব্যভিত্তিক এই অনুষ্ঠানে দেশের বিভি
মন কি বাত অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত


আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি-এর ৮নং টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে ৬নং বুথ এবং ৩২নং ওয়ার্ডের ৫৩নং বুথ এলাকায় সমবেতভাবে ‘মন কি বাত’ শোনার বিশেষ ব্যবস্থা করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বক্তব্যভিত্তিক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, সমাজসেবামূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়। এদিনের পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ‘মন কি বাত’ শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাঁর মতে, এই কর্মসূচির মাধ্যমে গোটা দেশকে একসূত্রে বাঁধার প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ সামগ্রিক উন্নয়নে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিন অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বড়দোয়ালী মণ্ডল সভাপতি শ্যামল দে সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande