বদরপুরে দেওঘর এক্সপ্রেস থেকে উদ্ধার ৮০ লক্ষাধিক টাকার সোনার বিস্কুট, ধৃত ত্রিপুরার যুবক
বদরপুর (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ অসমের বরাক উপত্যকার শ্রীভূমি জেলান্তর্গত বদরপুরে রেল পুলিশের তালাশি অভিযানে প্রায় ৮০ লক্ষাধিক টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার বাসিন্দা এক যুবককে। রেল পুলিশ সূত্রে
সোনার বিস্কুট সহ গ্রেফতার যুবক


বদরপুর (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ অসমের বরাক উপত্যকার শ্রীভূমি জেলান্তর্গত বদরপুরে রেল পুলিশের তালাশি অভিযানে প্রায় ৮০ লক্ষাধিক টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার বাসিন্দা এক যুবককে।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে ১৫৬২৬ নম্বর দেওঘর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনে তালাশি চালানোর সময় অভিজিৎ দেবনাথ নামের জনৈক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার করেন তাঁরা। উদ্ধারকৃত সোনার বিস্কুটগুলির ওজন ৫৮৪.৪ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লক্ষাধিক টাকা, জানিয়েছে পুলিশ।

ধৃত অভিজিৎ দেবনাথের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার রানিবাজারের হরিচৌধুরী পাড়ায় বলে জানা গেছে। বর্তমানে তাকে বদরপুরে রেল পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। সোনাগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande