মধ্যপ্রদেশে মার্চের শুরুতেই ফের বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার সক্রিয় হবে পশ্চিমী ঝঞ্ঝা
ভোপাল, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে হঠাৎ বদলে গিয়েছে আবহাওয়া। বিগত দু’দিনে রাজ্যের ২০টিরও বেশি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে, একাধিক এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। বুধবার আবহাওয়া পরিষ্কার থাকলেও মার্চের শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনা
মধ্যপ্রদেশে মার্চের শুরুতেই ফের বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার সক্রিয় হবে পশ্চিমী ঝঞ্ঝা


ভোপাল, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে হঠাৎ বদলে গিয়েছে আবহাওয়া। বিগত দু’দিনে রাজ্যের ২০টিরও বেশি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে, একাধিক এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। বুধবার আবহাওয়া পরিষ্কার থাকলেও মার্চের শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পশ্চিম হিমালয় অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে, যার প্রভাব পড়বে মধ্যপ্রদেশেও। এর জেরে ১ ও ২ মার্চ রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফেব্রুয়ারির শুরু থেকেই রাজ্যে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ছিন্দওয়াড়া, সিওনি, বেতুল, পান্ধুরনা, রতলাম, উজ্জয়িনী, বালাঘাট, মন্ডলা, খান্ডোয়া, সিহোর, রাইসেন, ইন্দোর, অনুপপুর এবং ডিন্ডোরিতে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শেওপুর, শিবপুরী, গোয়ালিয়র, আলিরাজপুর, বারওয়ানি, ধর, অশোকনগর, টিকামগড়, ছাতারপুর, পান্না, সাতনা, মাইহার, রেওয়া, মৌগঞ্জ, সিধি, সিংরাউলি, দামোহ, জব্বলপুর, মন্ডলা এবং বালাঘাটে হালকা বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শিবপুরী, টিকামগড়, ছাতারপুর, মাইহার, সিধি এবং সিংরাউলিতেও শিলাবৃষ্টি হয়েছে।

যেসব জেলায় বৃষ্টি হয়েছে, সেখানে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। তবে অন্যান্য জেলায় পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে। রাতের ঠান্ডাও অনেকটাই কমে এসেছে। সোমবার ও মঙ্গলবার রাতে ইন্দোর, ভোপাল, জব্বলপুর , গোয়ালিয়র ও উজ্জয়িনীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande