৪০০টি নতুন রুট চিহ্নিত হয়েছে : মুকেশ অগ্নিহোত্রী
শিমলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বাসের জন্য ৪০০টি নতুন রুট চিহ্নিত হয়েছে বলে জানালেন হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী। তিনি বুধবার সাংবাদিকদের বলেন, আমরা বেসরকারি ক্ষেত্রে বাসের জন্য ৪০০টি নতুন রুট চিহ্নিত করেছি এবং খুবই ভালো সাড়া মিল
৪০০টি নতুন রুট চিহ্নিত হয়েছে : মুকেশ অগ্নিহোত্রী


শিমলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বাসের জন্য ৪০০টি নতুন রুট চিহ্নিত হয়েছে বলে জানালেন হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী। তিনি বুধবার সাংবাদিকদের বলেন, আমরা বেসরকারি ক্ষেত্রে বাসের জন্য ৪০০টি নতুন রুট চিহ্নিত করেছি এবং খুবই ভালো সাড়া মিলেছে। হিমাচল প্রদেশের চার হাজার মানুষ বেসরকারি ক্ষেত্রে বাস চালানোর জন্য আবেদন করেছেন। আমার মনে হয় আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় নতুন রুটে বাস চালানোর অনুমতি প্রদানের এই বিষয়টি আগামী সময়ে গতি পাবে। রাজ্য সরকার বৈদ্যুতিক যানবাহনের উপর ভর্তুকি ঘোষণা করেছে। বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহিত করার প্রচেষ্টা চলছে। এছাড়া আমরা শীঘ্রই অনেক জায়গায় তিন চাকার যানবাহনের-ও অনুমতি দেব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande