
বক্সার, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের বক্সারে একটি বিয়ের অনুষ্ঠানে কনেকে লক্ষ্য করে গুলি চালাল প্রাক্তন প্রেমিক। অভিযুক্ত যুবকের নাম দীনবন্ধু। জানা গিয়েছে, বছর আঠারোর আরতি কুমারীর সঙ্গে প্রতিবেশী ওই যুবক দীনবন্ধুর প্রেমের সম্পর্ক ছিল। আরতির অন্যত্র বিয়ে স্থির হওয়ায় তা মানতে পারেননি ওই যুবক। মঙ্গলবার রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন হাজির হয় সে। যুবতীকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। গুলি লাগে আরতির পেটে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে চিকিৎসকেরা কনেকে বারাণসী ট্রমা সেন্টারে পাঠান। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ