
ইমফল, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে মণিপুর পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আজ বুধবার রাজ্য পুলিশের সদর দফতর থেকে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ইমফল পূর্ব জেলার অন্তর্গত সাগোলমাং থানাধীন নুংগাই পাহাড়ি এলাকা থেকে এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃ অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি রাইফেল, একটি দেশি ৯ এমএম পিস্তল (ম্যাগাজিন সহ), একটি এইচই-৩৬ হ্যান্ড গ্রেনেড, পয়েন্ট (.) ৩০৩ বোরের পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, দুটি মেটাল প্লেটযুক্ত বুলেটপ্রুফ জ্যাকেট, একটি ম্যাগাজিন পাউচ, দুটি বুলেটপ্রুফ হেলমেট এবং তিনটি স্লিং।
পুলিশ জানিয়েছে, রাজ্যের সংবেদনশীল এলাকাগুলিতে ধারাবাহিক তল্লাশি অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস