মণিপুরে তিন পিএলএ, দুই প্রিপাক ও এক প্রিপাক (প্রো) সহ গ্রেফতার ছয় জঙ্গি
ইমফল, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে তিন পিএলএ, দুই প্রিপাক এবং এক প্রিপাক (প্রো) জঙ্গি সংগঠনের মোট ছয ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার রাজ্য পুলিশের সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে
मणिपुर के अलग-अलग हिस्सों से गिरफ्तार तीन पीएलए, दो प्रीपाक एवं एक प्रीपाक (प्रो) समेत 6 उग्रवादी एवं तलाशी अभियान का दृश्य


ইমফল, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে তিন পিএলএ, দুই প্রিপাক এবং এক প্রিপাক (প্রো) জঙ্গি সংগঠনের মোট ছয ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার রাজ্য পুলিশের সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার নিরাপত্তা বাহিনী তেঙনউপাল জেলাধীন মোরে থানার অন্তর্গত ইয়াংগোবুং এলাকার সীমান্ত চৌকি (বিপি) ৭২-৭৩-এর সাধারণ এলাকা থেকে পিএলএ-র তিন এবং প্রিপাক (প্রো)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃতদের ইমফল পূর্ব জেলার তাকেলমাখা লাইকাই এলাকার বাসিন্দা পিএলএ ক্যাডার চালম্বা তাকখেলম্বম (২৩), একই জেলার আইঙ্গাংপোকপি এলাকার পিএলএ ক্যাডার সৌগ্রাকপম অজিত (৩৩), কাকচিং জেলার সৈরেনমাখা লাইকাই এলাকার পিএলএ ক্যাডার সোরোকাইবম মনিমাতুম (১৮) এবং নঙমেইবুং এলাকার বাসিন্দা প্রিপাক (প্রো) ক্যাডার ইয়াম্বেম লুখোই (২১)।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী প্রিপাকের এক সক্রিয় ক্যাডার সোরোখাইবম ইনাওয়াতন সিং ওরফে নোজান (৩৯)-কে গ্রেফতার করে। তাকে ইমফল পশ্চিম জেলার লামসাং থানার অন্তর্গত লামসাংথং মানিক এলাকায় তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

তৃতীয় অভিযানে নিরাপত্তা বাহিনী প্রিপাকের আরও এক সক্রিয় ক্যাডার সাগোলশেম জন সিং (৪৩)-কে গ্রেফতার করেছে। সাগোলশেম থউবাল জেলার থউবল হাওখা মামাং লাইকাই এলাকার বাসিন্দা। তাকে তার বাড়ির এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং একটি দুচাকার যান বাজেয়াপ্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande