বাঁশ বাগান থেকে বোমা উদ্ধার বৈষ্ণবনগরে
মালদা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বাঁশ বাগান থেকে তিনটি প্লাস্টিকের বালতিতে উদ্ধার হল বোমা। বুধবার মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগরের শোভাপুর পারদেওনাপুরের অনন্তপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ১৫টি বোমা মিলেছে। বম্ব স
বাঁশ বাগান থেকে বোমা উদ্ধার বৈষ্ণবনগরে


মালদা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বাঁশ বাগান থেকে তিনটি প্লাস্টিকের বালতিতে উদ্ধার হল বোমা। বুধবার মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগরের শোভাপুর পারদেওনাপুরের অনন্তপুরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ১৫টি বোমা মিলেছে। বম্ব স্কোয়াডের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছন। এ দিন প্রথমে গ্রামবাসীরা বোমাগুলি দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। কে বা কারা বোমা মজুত করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে আসন্ন বিধানসভা ভোটের আগে বোমা উদ্ধার নিয়ে হইচই পড়ে গেছে বৈষ্ণবনগরে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande