ফের বোমাতঙ্ক আসানসোল আদালতে
পশ্চিম বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ফের বোমাতঙ্ক আসানসোল জেলা ও দায়রা আদালতে। মঙ্গলবারের পরে বুধবারও আদালতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া ইমেল আসে জেলা বিচারকের কাছে। খবর পেয়ে আদালতে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড। সেখানে গিয়ে তল্লা
ফের বোমাতঙ্ক আসানসোল আদালতে


পশ্চিম বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ফের বোমাতঙ্ক আসানসোল জেলা ও দায়রা আদালতে। মঙ্গলবারের পরে বুধবারও আদালতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া ইমেল আসে জেলা বিচারকের কাছে। খবর পেয়ে আদালতে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড। সেখানে গিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পর পর দু’দিন এমন হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে কর্মব্যস্ত সময়ে আসানসোল আদালতে বোমাতঙ্ক ছড়িয়েছিল। প্রাথমিকভাবে জানা যায়, জেলা বিচারকের কাছে ইমেল মারফত ওই হুমকি আসে। খবর পেয়ে দ্রুত আদালত চত্বরে পৌঁছে যায় পুলিশ। আদালত ফাঁকা করে শুরু হয় তল্লাশি। এই তল্লাশি অভিযানে আনা হয় স্নিফার ডগ। যদিও মঙ্গলবার তল্লাশিতে মেলেনি কিছুই। কিন্তু মঙ্গলবারের পর ফের বুধবার আসানসোল জেলা ও দায়রা আদালতে একই ধরণের বোমা হামলার হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande