বারুইপুরে মাটির খুলি কারখানায় অভিযান, উদ্ধার ৩৪ ভিনরাজ্যের শিশু শ্রমিক
বারুইপুর, ২৫ ফেব্রুয়ারি (হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দু’টি মাটির খুলি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩৪ জন ভিনরাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই কারখানাগুলিতে
শিশু শ্রম


বারুইপুর, ২৫ ফেব্রুয়ারি (হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দু’টি মাটির খুলি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩৪ জন ভিনরাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই কারখানাগুলিতে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ ছিল। সেই তথ্যের ভিত্তিতেই বুধবার যৌথভাবে অভিযান চালায় রাজ্য শিশু সুরক্ষা দফতর।অভিযানে সহযোগিতা করে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু সুরক্ষা দফতর, জেলা আইনি সহায়তা দফতর এবং বারুইপুর থানার পুলিশ। কারখানায় হানা দিয়ে কর্মরত শিশুদের উদ্ধার করে বারুইপুর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অধিকাংশ শিশুই ভিনরাজ্য থেকে আনা হয়েছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য করা হতো।প্রশাসন সূত্রে জানা গেছে, শিশু শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কারখানার মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযুক্ত মালিকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande