পাকুড়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক দম্পতি ও শিশুকন্যার
পাকুড়, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পাকুড় জেলায় রেল দুর্ঘটনায় এক দম্পতি ও তাঁদের তিন বছরের কন্যার মৃত্যু হয়েছে। বুধবার রেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের নাগরনবি রেলস্টেশনের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, নিউ
পাকুড়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক দম্পতি ও শিশুকন্যার


পাকুড়, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পাকুড় জেলায় রেল দুর্ঘটনায় এক দম্পতি ও তাঁদের তিন বছরের কন্যার মৃত্যু হয়েছে। বুধবার রেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের নাগরনবি রেলস্টেশনের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসটি স্টেশনের দিকে এগিয়ে আসছিল। সেই সময় চন্দন সরদার, তাঁর স্ত্রী রিম্পা সরদার এবং তাঁদের শিশু কন্যা অর্পিতা রেললাইন পেরনোর চেষ্টা করছিলেন। তিনজনের বয়স যথাক্রমে পঁয়ত্রিশ, পঁচিশ ও তিন। রেললাইন পেরনোর সময় দ্রুতগতির ট্রেনটি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে অনুমান। স্থানীয়দের থেকে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে। দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande