পার্ক সার্কাসে পৌর সংস্থার ‘দাওয়াত-এ-ইফতার’, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বৃহস্পতিবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রশিং সংলগ্ন সার্কাস ময়দানে এক বর্ণাঢ্য ইফতার মজলিসের আয়োজন করেছে কলকাতা পৌর সংস্থা। ‘দাওয়াত-এ-ইফতার’ নামক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি
পার্ক সার্কাসে পৌর সংস্থার ‘দাওয়াত-এ-ইফতার’, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী


কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বৃহস্পতিবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রশিং সংলগ্ন সার্কাস ময়দানে এক বর্ণাঢ্য ইফতার মজলিসের আয়োজন করেছে কলকাতা পৌর সংস্থা। ‘দাওয়াত-এ-ইফতার’ নামক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়োজক ও অতিথি আপ্যায়নের মূল দায়িত্বে রয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।

​কলকাতা পৌর সংস্থার তথ্য ও জনসংযোগ দফতর সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের মহানির্দেশক পীযূষ পান্ডে, কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার এবং পুরসভার কমিশনার সুমিত গুপ্তা। এছাড়াও মঞ্চে আসীন থাকবেন পুরসভার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সার্কাস ময়দান ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। প্রতি বছরের মতো এবারও এই ইফতার মজলিসকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande