বেনিয়াপুকুরে বহুতল থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বেনিয়াপুকুরে একটি বহুতল আবাসন থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অশীতিপর এক বৃদ্ধের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানা এলাকার এ জে সি বসু রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গ্যাব্রিয়েল জোন্স। তাঁর বয়স বছর পঁচাশি।
বেনিয়াপুকুরে বহুতল থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের


কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বেনিয়াপুকুরে একটি বহুতল আবাসন থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অশীতিপর এক বৃদ্ধের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানা এলাকার এ জে সি বসু রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গ্যাব্রিয়েল জোন্স। তাঁর বয়স বছর পঁচাশি। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়েছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ওই বৃদ্ধ কী ভাবে বহুতল আবাসন থেকে নীচে পড়ে গেলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande