বর্ধমানের পরীক্ষাকেন্দ্রে মোবাইল-সহ ধৃত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়লেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বর্ধমান শহরের শ্রী রামাশিস হিন্দি হাই স্কুলের ওই ছাত্রের পরীক্ষা চলছিল বড়নীলপুরের আচার্য দুর্গাপ্রসন্ন বিদ্যামন্দিরে। বুধবার অর্থনীতির পরীক্ষা ছিল।
বর্ধমানের পরীক্ষাকেন্দ্রে মোবাইল-সহ ধৃত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী


বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়লেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বর্ধমান শহরের শ্রী রামাশিস হিন্দি হাই স্কুলের ওই ছাত্রের পরীক্ষা চলছিল বড়নীলপুরের আচার্য দুর্গাপ্রসন্ন বিদ্যামন্দিরে। বুধবার অর্থনীতির পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন ওই ছাত্রের কাছে মোবাইল দেখতে পান কেন্দ্রের পরিদর্শকরা। মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পরীক্ষার্থীর সব পরীক্ষা বাতিল করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে সতী কৃষ্ণমনি হাই স্কুলে মোবাইল-সহ ধরা পড়েছিল এক ছাত্র। অভিযোগ, জুতোর তলায় মোবাইল লুকিয়ে নিয়ে এসেছিল সে। বের করার সময় পরিদর্শকের নজরে পড়ে যায় বিষয়টি। ওই পরীক্ষার্থী মালডাঙা হাই স্কুলের ছাত্র। তারও পরীক্ষার খাতা, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande