বাগনানে শিশু চুরির চেষ্টার অভিযোগে চাঞ্চল্য, গণপিটুনি থেকে উদ্ধার এক মহিলা
বাগনান, ২৫ ফেব্রুয়ারি (হি. স.):- হাওড়া জেলার বাগনান থানার খাদিনান ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে শিশু চুরির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় এক মধ্যবয়সি মহিলাকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে আটক করেছে পুলিশ।স্থানীয়
শিশু চুরি


বাগনান, ২৫ ফেব্রুয়ারি (হি. স.):- হাওড়া জেলার বাগনান থানার খাদিনান ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে শিশু চুরির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় এক মধ্যবয়সি মহিলাকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় দু’টো নাগাদ ওই এলাকায় এক নাবালিকাকে লজেন্সের প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মহিলা। বিষয়টি টের পেয়ে নাবালিকা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এলাকাবাসীর অভিযোগ, এরপর ওই মহিলাকে ধরে ফেলে বেঁধে রাখা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁকে মারধরও করা হয় বলে জানা গিয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। পুলিশ মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।অভিযুক্ত মহিলা সত্যিই শিশু অপহরণের চেষ্টা করেছিলেন, নাকি তিনি মানসিক ভারসাম্যহীন—তা খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার পরিবারও থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande