বেলতা ব্রিজে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে লতিকা সিকদার
বনগাঁ, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত বেলতা ব্রিজের উপর বুধবার সকালে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর জখম লতিকা সিকদার (৩২), বাড়ি বনগাঁ থানার চৈতিপাড়া
স্ত্রীকে কোপানো


বনগাঁ, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত বেলতা ব্রিজের উপর বুধবার সকালে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর জখম লতিকা সিকদার (৩২), বাড়ি বনগাঁ থানার চৈতিপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও কাজে যাওয়ার সময় ব্রিজের উপর আচমকাই তাঁর উপর চড়াও হয় স্বামী সুকদেব সিকদার। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে সে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় লতিকার একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, একটি আঙুল কেটে যায় এবং কানেরও ক্ষতি হয়।রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ ব্রিজের উপর পড়ে থাকেন তিনি। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে পথচারীদের দিকেও অস্ত্র নিয়ে তেড়ে যায় অভিযুক্ত। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ। লতিকাকে উদ্ধার করে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে।ঘটনার পর লতিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের মা দুলালি সিকদারকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত সুকদেব পলাতক। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ১১ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল; তাঁদের ১০ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande