বিএসপি বিধায়ক উমা শঙ্কর সিংয়ের বাসভবনে আয়কর বিভাগের অভিযান
লখনউ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার সকালে গোমতীনগরে আয়কর বিভাগের আধিকারিকরা অভিযান চালালেন বিএসপি বিধায়ক উমা শঙ্কর সিংয়ের বাসভবনে। প্রায় জনা চল্লিশেক ছিলেন ওই অভিযানে। আয়কর বিভাগের আধিকারিকরা ছাড়াও পুলিশও ওই অভিযানে সামিল ছিল বলে জানা গেছে। ব
বিএসপি বিধায়ক উমা শঙ্কর সিংয়ের বাসভবনে আয়কর বিভাগের অভিযান


লখনউ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার সকালে গোমতীনগরে আয়কর বিভাগের আধিকারিকরা অভিযান চালালেন বিএসপি বিধায়ক উমা শঙ্কর সিংয়ের বাসভবনে। প্রায় জনা চল্লিশেক ছিলেন ওই অভিযানে। আয়কর বিভাগের আধিকারিকরা ছাড়াও পুলিশও ওই অভিযানে সামিল ছিল বলে জানা গেছে।

বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বিধায়ক উমা শঙ্কর সিং-এর বাসভবনে আয়কর তল্লাশির বিষয়ে উত্তর প্রদেশের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) দীনেশ প্রতাপ সিং বলেন, বিএসপি বিধায়ক উমাশঙ্কর সিং আমার আত্মীয়। তিনি গত দুই বছর ধরে গুরুতর অসুস্থ। তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এদিনের আয়কর তল্লাশির সময় তাঁর নার্স এবং ডাক্তারকেও উমা শঙ্কর সিংয়ের বাসভবনে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande