পিলখানায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক নিগ্রহ, তীব্র নিন্দা জানাল কলকাতা প্রেস ক্লাব
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : হাওড়ার পিলখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতী হামলার শিকার হলেন সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী। বুধবার এক হত্যাকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে কোনো প্ররোচনা ছাড়াই একদল দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এই
পিলখানায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক নিগ্রহ, তীব্র নিন্দা জানাল কলকাতা প্রেস ক্লাব


কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : হাওড়ার পিলখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতী হামলার শিকার হলেন সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী। বুধবার এক হত্যাকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে কোনো প্ররোচনা ছাড়াই একদল দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে প্রেস ক্লাব কলকাতা। বুধবার ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী এই হামলায় গুরুতর আহত হয়েছেন। দুষ্কৃতীদের মারে তাঁর চশমা ভেঙে যায় এবং নাকে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রেস ক্লাব কলকাতার সভাপতি ড. স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এক যৌথ বিবৃতিতে এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা স্পষ্ট জানান, যে কোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বদা সরব। কর্তব্যরত অবস্থায় সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের গণতান্ত্রিক অধিকার। এই কাজে হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই।

​প্রেস ক্লাবের পক্ষ থেকে হাওড়া জেলা পুলিশ প্রশাসনের কাছে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আহত সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেছে ক্লাব কর্তৃপক্ষ। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রেস ক্লাব কলকাতা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে বলেও বিবৃতিতে জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande