কর্নাটকে ‘কুসুমা সঞ্জীবনী’ কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের
বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ‘কুসুমা সঞ্জীবনী’ কর্মসূচি চালু করেছে কর্নাটক সরকার। এর আওতায় হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বুধবার বেঙ্গালুরুতে ‘কুসুমা সঞ্জীবনী’ কর্মসূচি উদ্বোধন করেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি
কর্নাটকে ‘কুসুমা সঞ্জীবনী’ কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের


বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ‘কুসুমা সঞ্জীবনী’ কর্মসূচি চালু করেছে কর্নাটক সরকার। এর আওতায় হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বুধবার বেঙ্গালুরুতে ‘কুসুমা সঞ্জীবনী’ কর্মসূচি উদ্বোধন করেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন, হিমোফিলিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা দানের সিদ্ধান্ত তাঁকে গভীর তৃপ্তির অনুভূতি দিয়েছে। দীনেশ গুন্ডু রাওয়ের দাবি, রাজ্যে অন্তত ২ হাজার ৬০০ জন হিমোফিলিয়ার রোগী রয়েছেন। যাঁদের মধ্যে অনেকেই সময় মতো চিকিৎসা করানোর সুযোগ পান না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande