নাবালিকা বিয়ে ও অপহরণের অভিযোগ: জয়নগরে প্রতিবেশী যুবক গ্রেফতার
জয়নগর, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : প্রতিবেশী এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগে জয়নগর থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার তিলপি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিলপির বাসিন্দা ফিরোজ সেখ (২০)-এর সঙ্গে প্রতিবেশী সালম
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে জটিলতা


জয়নগর, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : প্রতিবেশী এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগে জয়নগর থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার তিলপি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিলপির বাসিন্দা ফিরোজ সেখ (২০)-এর সঙ্গে প্রতিবেশী সালমা সেখের (তৎকালীন বয়স ১৭) দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ উঠেছে, প্রায় তিন-চার মাস আগে তাঁরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। সেই সময় সালমা নাবালিকা থাকায় তাঁর বাবা জয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। চলতি বছর সালমা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং বর্তমানে তিনি সাবালিকা হলেও আইনি জটিলতা তৈরি হয়েছে তাঁর নাবালিকা অবস্থায় করা বিয়ের অভিযোগকে কেন্দ্র করে।

​সম্প্রতি এই দম্পতি কাজের সন্ধানে কেরলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অভিযোগ উঠেছে, যাত্রার আগে আধার কার্ড সংগ্রহ করতে সালমা তাঁর বাপের বাড়িতে গেলে সেখানে তাঁকে আটকে রাখা হয়। মঙ্গলবার সেখান থেকে কোনোভাবে পালিয়ে তিনি পুনরায় স্বামীর বাড়িতে ফিরে যান। মেয়ের ফিরে যাওয়ার খবর পেয়ে তাঁর বাবা মঙ্গলবার রাতেই পুনরায় পুলিশের দ্বারস্থ হন। আগের অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ মঙ্গলবার রাতে ফিরোজকে গ্রেফতার করে। বুধবার ধৃত যুবককে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মেয়েটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং পুরো ঘটনার আইনানুগ তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande