মোবাইলের স্ক্রিন গার্ড বদলানো নিয়ে তর্কের জের, দোকানদারকে ছুরিকাঘাত যুবকের
চিত্রদুর্গ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মোবাইলের স্ক্রিন গার্ড বদলানো নিয়ে তর্কের জেরে একটি মোবাইলের দোকানের মালিককে ছুরি দিয়ে আঘাত করলেন এক যুবক। বুধবার কর্নাটকের চিত্রদুর্গ জেলার ঘটনা। আহত ব্যক্তির নাম বিক্রম চৌধুরী। অভিযুক্ত যুবক একটি মোবাইল স্ক্রিন
মোবাইলের স্ক্রিন গার্ড বদলানো নিয়ে তর্কের জের, দোকানদারকে ছুরিকাঘাত যুবকের


চিত্রদুর্গ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মোবাইলের স্ক্রিন গার্ড বদলানো নিয়ে তর্কের জেরে একটি মোবাইলের দোকানের মালিককে ছুরি দিয়ে আঘাত করলেন এক যুবক। বুধবার কর্নাটকের চিত্রদুর্গ জেলার ঘটনা। আহত ব্যক্তির নাম বিক্রম চৌধুরী। অভিযুক্ত যুবক একটি মোবাইল স্ক্রিন-গার্ড কিনেছিলেন তাঁর কাছ থেকে। তবে, বাড়ি গিয়ে তিনি দেখেন, মোবাইলে ওই স্ক্রিন-গার্ড ঠিকঠাক বসছে না। এর পরে, ওই দোকানে আবার যান ওই যুবক। অন্য একটি স্ক্রিন-গার্ড চাওয়ায় তাঁর থেকে অতিরিক্ত ১০০ টাকা চেয়েছিলেন দোকানদার। যার ফলে বচসা শুরু হয়। বচসা আরও তীব্র হয়ে ওঠায় অভিযুক্ত যুবক দোকানদারকে ছুরি দিয়ে আক্রমণ করে। আহত দোকানদারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার পরে হাসপাতালের কাছে স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande