মেদিনীপুরে বড়সড় অভিযান পুলিশের, আটক ১৬টি বেআইনি বাইক
মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): তীব্র শব্দ! কান স্তব্ধ হওয়ার জোগাড়। বিকট শব্দের সাইলেন্সার লাগিয়ে মেদিনীপুর শহরে দাপাদাপিটা যেন সাম্প্রতিক সময়ে বেড়ে গিয়েছিল। মঙ্গলবার রাতে জেলা শহর মেদিনীপুরে বড়সড় অভিযান চালানো হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ
মেদিনীপুরে বড়সড় অভিযান পুলিশের, আটক ১৬টি বেআইনি বাইক


মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): তীব্র শব্দ! কান স্তব্ধ হওয়ার জোগাড়। বিকট শব্দের সাইলেন্সার লাগিয়ে মেদিনীপুর শহরে দাপাদাপিটা যেন সাম্প্রতিক সময়ে বেড়ে গিয়েছিল। মঙ্গলবার রাতে জেলা শহর মেদিনীপুরে বড়সড় অভিযান চালানো হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তথা ট্রাফিক পুলিশের তরফে। এদিন রাতের এই অভিযানে মোট ১৬টি বেআইনি সাইলেন্সার যুক্ত বাইককে আটক করে নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানায়। পরে সেইসমস্ত বাইকে কোম্পানির দেওয়া আসল সাইলেন্সার লাগাতে বাধ্য করা হয় মালিকদের। পুলিশের এই অভিযানে এই দাপাদাপি এবার কমবে বলে আশাবাদী মেদিনীপুর শহরের বাসিন্দারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande