ফেব্রুয়ারির শেষেই বারমেরে তাপমাত্রার পারদ ছাড়ালো ৩৬ ডিগ্রি
বারমের, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ফেব্রুয়ারি মাস এখনও শেষ হয়নি আর তারই মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছাড়িয়ে গেল রাজস্থানের তাপমাত্রা। বুধবার রাজস্থানের বারমেরের তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সক
ফেব্রুয়ারির শেষেই বারমেরে তাপমাত্রার পারদ ছাড়ালো ৩৬ ডিগ্রি


বারমের, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ফেব্রুয়ারি মাস এখনও শেষ হয়নি আর তারই মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছাড়িয়ে গেল রাজস্থানের তাপমাত্রা। বুধবার রাজস্থানের বারমেরের তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক ছিল এবং আগামী দিনগুলিতেও একই রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রাজস্থানের যেসব শহরে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে, তার মধ্যে রয়েছে আজমের, আলওয়ার, জয়পুর, পিলানি, যোধপুর, বিকানের এবং চুরু। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনগুলিতে রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে।রাজস্থানের একাধিক জায়গায় তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়ানোয় আবহবিদরা মনে করছেন, মরুরাজ্যে এবার গ্রীষ্মের আগমন অনেক আগেই হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande