
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : “এরা নাম বাদ দিতে চাইছে। আমার দেখার দরকার নেই কে কোন রাজনৈতিক দলের। আমার দেখার গণতন্ত্র যেন রক্ষা পায়। আদালতের নির্দেশের পরেও কাজ করেনি।” বুধবার প্রকাশ্যে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জৈন ধর্মের পবিত্র প্রার্থনা স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা বাংলায় সব ধর্মের সম্মান করি। স্কুলে ছোট থেকে সব ধর্মের বিষয়ে পড়াশোনা করানো হয়। আজ সন্ত গুরুদ্বার গেট করে দিয়েছি। কাল রাসবিহারী গুরুদ্বার থেকে পটনা সাহিব পর্যন্ত বাস যাত্রা হয়েছে। এঁরা আমাকে ভালোবাসেন। আমাকে হালুয়া পাঠান। আমাকে খান্ডভি পাঠান। রমজান মাস চলছে। সবাই শান্তিতে থাকুন। হোলি ও দোল আসছে। এবারে হোলি-দোলের বড় উৎসব করছি। আমি সেখানে ডান্ডিয়া খেলব।’’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি জানিনা ২৮ তারিখ ভোটের তালিকা বেরনোর পরে যাদের নাম থাকবে না তাঁরা কী বলবে। আমি তাই আজ মানস স্তম্ভের সামনে প্রার্থনা করলাম। আমি আবার আসব মানুষের অধিকার সুরক্ষিত হলে।’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত