মানালি ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু চম্পাই সোরেনের নাতির
রাঁচি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের নাতি বীর সোরেন হিমাচলপ্রদেশের মানালি ভ্রমণের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। বাবু লাল সোরেনের ছেলে বীরের বয়স ছিল কুড়ির কোঠায়। এই ঘটনার পরে চম্পাই সোরেন সমাজ মাধ্য
মানালি ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু চম্পাই সোরেনের নাতির


রাঁচি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের নাতি বীর সোরেন হিমাচলপ্রদেশের মানালি ভ্রমণের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। বাবু লাল সোরেনের ছেলে বীরের বয়স ছিল কুড়ির কোঠায়। এই ঘটনার পরে চম্পাই সোরেন সমাজ মাধ্যম নিজের এক্স হ্যান্ডলে লেখেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় নাতি বীর সোরেন ২৪ ফেব্রুয়ারি অকালে প্রয়াত হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও লেখেন, হিমাচলপ্রদেশের মানালিতে হঠাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। বীরের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিবার ভেঙে পড়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande