কাশিমবাজারে নিজের ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ
মুর্শিদাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): নিজের ঘর থেকে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত দেহ। মৃতার নাম নীলিমা হোড়, বয়স বছর আটচল্লিশ। তাঁর বাড়ি বহরমপুরের কাশিমবাজারে। পরিবার সূত্রে খবর, প্রায় পাঁচ মাস ধরে তাঁর শ্বশুরবাড়িতে পারিবারিক বিবাদ চলছিল। ফলে, প্রায় পাঁ
কাশিমবাজারে নিজের ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ


মুর্শিদাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): নিজের ঘর থেকে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত দেহ। মৃতার নাম নীলিমা হোড়, বয়স বছর আটচল্লিশ। তাঁর বাড়ি বহরমপুরের কাশিমবাজারে। পরিবার সূত্রে খবর, প্রায় পাঁচ মাস ধরে তাঁর শ্বশুরবাড়িতে পারিবারিক বিবাদ চলছিল। ফলে, প্রায় পাঁচ মাস যাবৎ ওই মহিলা শ্বশুরবাড়ি ছেড়ে হরিহরপাড়ার রুকুনপুর মামুদপুরে তাঁর বাবার বাড়িতে ছিলেন। বুধবার সকালে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের লোকেরা। হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande