দল ছাড়ার ঘোষণা পূর্ব বর্ধমানের জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের
পূর্ব বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দল ছাড়ার কথা ঘোষণা করলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ কর্মকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। তার পরে পূর
দল ছাড়ার ঘোষণা পূর্ব বর্ধমানের জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের


পূর্ব বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দল ছাড়ার কথা ঘোষণা করলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ কর্মকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। তার পরে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলী ১ নং ব্লকের অন্তর্গত নসরৎপুর এলাকার বাসিন্দা সুরজিৎ বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। দল তাঁকে জেলার যুব সংগঠনের সাধারণ সম্পাদক করে। বুধবার একটি ইস্তফাপত্র প্রকাশ্যে এসেছে। তাতে তিনি দাবি করেছেন, দলের দিশাহীন নীতি ও দুর্নীতির সঙ্গে মানিয়ে নেওয়া তাঁর পক্ষে মুশকিল হচ্ছে। এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande