
উত্তর দিনাজপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভুট্টাখেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের বীরঘই এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বয়স বছর আটান্ন। তিনি পেশায় কৃষক ছিলেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের সন্দেহ, দুষ্কৃতীরা ছুড়ি দিয়ে গলা কেটে ওই ব্যক্তিকে খুন করেছে। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ