সামাজিক মাধ্যমে অভিনেতা প্রসেনজিতের পুত্রের পোস্ট ঘিরে আলোচনা
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে। রবিবার রাতে সামাজিক মাধ্যমে তৃষাণজিৎ যে ছবি পোস্ট করেছেন, সেটা গত ফেব্রুয়ারি মাসের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প
সামাজিক মাধ্যমে অভিনেতা প্রসেনজিতের পুত্রের পোস্ট ঘিরে আলোচনা


কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে।

রবিবার রাতে সামাজিক মাধ্যমে তৃষাণজিৎ যে ছবি পোস্ট করেছেন, সেটা গত ফেব্রুয়ারি মাসের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তির পর শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাসভবনে গিয়েছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেসময়েই এই ছবি তোলা। সেখানে বাবা এবং বিজেপি নেতার মাঝে ছিলেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।

আর রবিবাসরীয় রাতে ওই ছবি পোস্ট করে রাম নাম করেছেন তিনি। তাতেই ভোটমুখী বঙ্গে এহেন ছবি, ক্যাপশনেই মিশুকের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে উঠেছে।

টলিপাড়ার মেগাস্টার পুত্রের এহেন পোস্ট নিয়েই যত ফিসফাস! নেটভুবনেও ছড়িয়ে পড়েছে তারকাপুত্রের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। ছাব্বিশের ভোটের দুন্দুভি বেজে গিয়েছে ইতিমধ্যেই। রবিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ্যে এসেছে। এমন আবহে ভোটমুখী বঙ্গে এহেন জল্পনার আবহে প্রসেনজিৎ কিংবা তৃষাণজিৎ কেউই পালটা পোস্ট করে কোনওরকম প্রতিক্রিয়া দেননি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande