নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে : অখিলেশ যাদব
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের নিন্দা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে তাঁর প্রশ্ন উত্তর প্রদেশে কেন ডিজিপি রদবদল করা হয়নি? সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজবাদী পার্টি
অখিলেশ যাদব


নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের নিন্দা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে তাঁর প্রশ্ন উত্তর প্রদেশে কেন ডিজিপি রদবদল করা হয়নি? সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, যখনই নির্বাচন অনুষ্ঠিত হয়, যদি রাজ্যে তাঁদের (বিজেপি-র) সরকার ক্ষমতায় না থাকে, তবে তারা প্রথমেই যে কাজটি করে তা হলো মুখ্য সচিব এবং অন্যান্য আধিকারিকদের সরিয়ে দেওয়া। উত্তর প্রদেশে কেন এমনটা করা হয় না? উত্তর প্রদেশে কখনওই ডিজিপি-কে সরানো হয় না। যখনই নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের কাছে অসংখ্য অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন কি তাদের সরিয়েছিল? সেইসব ব্যক্তিদের কি সরানো হয়েছিল, যাদের পরিবারের সদস্যরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন? নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে। সারা দেশ জানে, নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande