ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে বিজেপি, দেওয়াল লিখনে শামিল বিধায়ক শংকর ঘোষ
শিলিগুড়ি, ১৬ মার্চ (হি.স.) : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যজুড়ে পুরোদমে প্রচার শুরু হয়ে গিয়েছে। এরই অঙ্গ হিসেবে সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের ব্যাপক সক্রিয়তা লক্ষ্য করা গেল। এদিন শহরে বিজেপির পক্ষ থেকে দেও
বিধায়ক শংকর ঘোষ


শিলিগুড়ি, ১৬ মার্চ (হি.স.) : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যজুড়ে পুরোদমে প্রচার শুরু হয়ে গিয়েছে। এরই অঙ্গ হিসেবে সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের ব্যাপক সক্রিয়তা লক্ষ্য করা গেল। এদিন শহরে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন অভিযান শুরু হয়। হাতে দলীয় পতাকা নিয়ে কর্মীদের স্লোগান দিতে, প্রচার চালাতে দেখা যায়।

এদিনের দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বর্তমান বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর উপস্থিতিতে কর্মীদের উৎসাহ আরও বেড়ে যায়। দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি পুরো এলাকায় বিজেপির সমর্থনে দেওয়াল লিখন করা হয়। যদিও সংশ্লিষ্ট আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

বিধায়ক শংকর ঘোষ বলেন, রাজ্যের মানুষ এখন পরিবর্তন চাইছেন। তাঁর দাবি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখন মানুষের কাছে স্পষ্ট। এই কারণেই সাধারণ মানুষ আর তৃণমূলকে ভোট দেবেন না। তিনি আরও জানান, প্রার্থী ঘোষণার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই দল প্রার্থীদের নাম ঘোষণা করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande