গাছে ধাক্কা গাড়ির, পোলবায় মৃত্যু দুজনের
হুগলি, ১৬ মার্চ (হি.স.): গাছে ধাক্কা মেরে মৃত্যু হল একটি গাড়ির দুই আরোহীর। জখম হয়েছেন তাঁদের সঙ্গী আরও ২ জন। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার আলিনগরে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি ধনেখালির দিক থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। সেই সময়
গাছে ধাক্কা গাড়ির, পোলবায় মৃত্যু দুজনের


হুগলি, ১৬ মার্চ (হি.স.): গাছে ধাক্কা মেরে মৃত্যু হল একটি গাড়ির দুই আরোহীর। জখম হয়েছেন তাঁদের সঙ্গী আরও ২ জন। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার আলিনগরে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি ধনেখালির দিক থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় কোনওভাবে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ধাক্কা দেয় গাছে। অভিঘাতে চালক-সহ গাড়িতে থাকা চার জনই আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ওই চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, আহত ও মৃতদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande