
জামশেদপুর, ১৬ মার্চ (হি.স.): বিয়েবাড়িতে রসগোল্লা খেতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ঝাড়খণ্ডের জামশেদপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ললিত সিং, তাঁর বয়স বছর একচল্লিশ। এ দিন সকালে মালিয়ান্তা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ললিত। সেখানে একটি রগগোল্লা খেতে গেলে সেটি তাঁর গলায় আটকে যায়। আশপাশের লোকজন সেটিকে বার করার চেষ্টা করেও ব্যর্থ হন। ললিতের শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মিষ্টি ললিতের শ্বাসনালীতে এমন ভাবে আটকে গিয়েছিল যে, তাঁর শরীরে অক্সিজেন ঢোকা দ্রুত বন্ধ হয়ে যায়। আর তার ফলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ