
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): “মানুষের কথা ভেবে আজ রাজপথে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন। এ প্রসঙ্গে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
সোমবার তিনি বলেন, “ইলেকশনে সবার গ্যাস বেরিয়ে যাবে। দিব্যি তেলে জলে আছেন, তাই লাফাচ্ছেন। মোদি আছেন বলেই ভালভাবে আছেন। কোভিডেও যিনি সকলককে বাঁচিয়েছেন, আগামীতেও তিনিই সকলকে দেখছেন। রাজনীতি করার জন্যে শুধু শুধু মিথ্যাচার করবেন না।”
ভোটের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুইজন গুরুত্বপূর্ণ সচিবকে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, “দেখুন আমরা তো পুরো সরকার বদলাতে চাইছি। ওসি, ডিএম, এসপি বা চিফ।সেক্রেটারি বদলে কোনও সুবিধে হবে না। আমরা মুখ্যমন্ত্রীর বদল চাই।”
দিলীপবাবু বলেন, “ভোটে হিংসা বা সমস্যা যা আমরা ফেস করি আমরা, নির্বাচন কমিশনকে জানাই। কিন্তু বারবার এই চেঞ্জ করে, ওই চেঞ্জ করে বাস্তবে কিছুই হয় না। কলকাতায় আমাদের পার্টির গাড়ি আক্রমণ করেছে। মন্ত্রীর চোট লাগে, পুলিশ ইট খায়! কেন কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগান হয় না সেক্ষেত্রে? সেন্ট্রাল ফোর্সকে অ্যাকটিভ হতে দেখি না। এটাই বারে বারে হয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত