
শ্রীনগর, ১৬ মার্চ (হি.স.): আবারও ভারী তুষারপাত জম্মু ও কাশ্মীরে। মার্চ মাসের মাঝামাঝি সময় হওয়া সত্ত্বেও, সোমবারের তুষারপাতের ফলে জম্মু ও কাশ্মীরের ভালেসার উচ্চ পার্বত্য অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কমেছে। এদিন উঁচু পাহাড়ে ব্যাপক তুষারপাত হয়। উঁচু এলাকাগুলোতে নতুন করে তুষারপাত হলেও, সমভূমি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ডোডা শহরের পৌর এলাকা ছাড়া ডোডা জেলার বাকি সব স্থানের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলাতেও ভারী তুষারপাত হয়েছে। পাহাড়, রাস্তাঘাট, গাছ, ঘর-বাড়ির ওপর বরফ জমে যায়। চারিদিক শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে। প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য্য দেখে খুশি পর্যটকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ