আলিপুরদুয়ারে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ স্থানীয়দের
আলিপুরদুয়ার, ১৬ মার্চ (হি.স.): আলিপুরদুয়ার ১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতে নিম্নমানের রাস্তা সংস্কারের অভিযোগে উত্তাল হয়ে উঠল যোগেন্দ্রনগর গ্রাম। সোমবার জেলা পরিষদের পাকা রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভ
আলিপুরদুয়ারে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ স্থানীয়দের


আলিপুরদুয়ার, ১৬ মার্চ (হি.স.): আলিপুরদুয়ার ১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতে নিম্নমানের রাস্তা সংস্কারের অভিযোগে উত্তাল হয়ে উঠল যোগেন্দ্রনগর গ্রাম। সোমবার জেলা পরিষদের পাকা রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পিচের সঙ্গে জল মিশিয়ে দায়সারা কাজ করা হচ্ছে, যার ফলে কাজ শেষের পরেই আস্তরণ উঠে যাচ্ছে।

উল্লেখ্য, দিন কয়েক আগে অনিয়মের অভিযোগ তুলে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছিলেন মেজবিলের স্থানীয় বাসিন্দারা। ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কের মেজবিল বাসস্ট্যান্ড থেকে যোগেন্দ্রনগর হয়ে শালকুমারহাটের ভান্ডানি বাজার পর্যন্ত বিস্তৃত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই রাস্তাটি কয়েক বছর আগে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’য় তৈরি হয়েছিল। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকার পর সম্প্রতি জেলা পরিষদের উদ্যোগে শুরু হয় সংস্কারের কাজ। গত সপ্তাহের বুধবার মেজবিল এলাকায় পিচ ঢালাই করা হয়। অভিযোগ, তার পরের দিন সকালেই দেখা যায় নতুন রাস্তার আস্তরণ উঠে আসছে। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে এক দিনেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষাকালে রাস্তা ফের আগের কঙ্কালসার অবস্থায় ফিরে যাবে। এ দিন সকালে ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং কাজ বন্ধ করে দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande