লরির চাকায় পিষ্ট হয়ে স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু সলগইয়ে
বাজা‌রিছড়া (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন সলগই বাজারে ল‌রির চাকায় পিষ্ট হ‌য়ে এক স্কুটি আরোহীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির প‌রিচয় পাওয়া যায়‌নি। জানা গে‌ছে, আজ সোমবার বিকাল প্রায় সা‌ড়ে প
লরির চাকায় পিষ্ট হয়ে স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু সলগইয়ে


বাজা‌রিছড়া (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন সলগই বাজারে ল‌রির চাকায় পিষ্ট হ‌য়ে এক স্কুটি আরোহীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির প‌রিচয় পাওয়া যায়‌নি।

জানা গে‌ছে, আজ সোমবার বিকাল প্রায় সা‌ড়ে পাঁচটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এএস ১০ এইচ ৬৯৬৬ নম্ব‌রের স্কু‌টিতে চড়ে জনৈক ব্যক্তি পাথারকা‌ন্দি থে‌কে লোয়াইর‌পোয়ার দিকে আসছিলেন। সলগই বাজার এলাকায় আসার পর তাঁকে পেছ‌ন থেকে ত্রিপুরাগামী এক‌টি ল‌রি ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় স্কু‌টিটি জাতীয় সড়‌কের সেতুর পাশে ছিটকে পড়ে। অন্যদিকে স্কুটি আরোহী ব্যক্তিটি পড়ে যান লরির সামনের চাকার নীচে। এতে ল‌রি‌টি স্কু‌টি আরোহীকে সড়কে প্রায় একশো মিটার পিষে নি‌য়ে যায়।

স্কু‌টি আরোহীর মাথা একেবারে থেঁতলে গেছে, ছিন্নভিন্ন হয়ে গেছে সারা দেহ। দুর্ঘটনার পর ঘাতক ল‌রি‌টি পা‌লি‌য়ে গেছে। ইত্যবসরে দুর্ঘটনার খবর পে‌য়ে বাজা‌রিছড়া থানার ওসি জ্যো‌তি দেউরি দলবল নি‌য়ে অকুস্থলে গিয়ে ব্যক্তিটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন। এছাড়া দু্র্ঘটনাগ্রস্ত স্কুটিটি নি‌জেদের জিম্মায় নিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande