সামশেরগঞ্জে বাইক দুর্ঘটনা, মৃত ২ যুবক, আহত আরও ২
মুর্শিদাবাদ, ১৭ মার্চ, (হি.স.): ইদের মুখে সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। জাতীয় সড়ক অতিক্রম করার সময় দ্রুত গতিতে আসা লরির ধাক্কায় প্রাণ যায় দুই যুবকের। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দু’জন। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সাম
সামশেরগঞ্জে বাইক দুর্ঘটনা, মৃত ২ যুবক, আহত আরও ২


মুর্শিদাবাদ, ১৭ মার্চ, (হি.স.): ইদের মুখে সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। জাতীয় সড়ক অতিক্রম করার সময় দ্রুত গতিতে আসা লরির ধাক্কায় প্রাণ যায় দুই যুবকের। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দু’জন। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সামশেরগঞ্জ থানার অন্তর্গত জয় কৃষ্ণপুর ঘোষপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম আসিফ শেখ এবং মারফাস শেখ। তাদের বাড়ি চাঁদনী দোহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল একটি লরি। সেই সময় জয় কৃষ্ণপুর এলাকায় বাইক নিয়ে জাতীয় সড়ক অতিক্রম করছিল দুটি বাইক।

বাইক দু’টিতে চারজন ছিলেন। লরিটি অত্যন্ত দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে। বিকট শব্দে চারিপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande