কটকের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী, আর্থিক সহায়তা ঘোষণা
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): কটকের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন রোগীর মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সোমবার ভোররাতে কটকের এসসিবি মেডি
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): কটকের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন রোগীর মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সোমবার ভোররাতে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার আইসিইউ-তে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১০ জন রোগীর।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহতদের পরিজনকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande